ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড স্থগিত

স্থগিত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম।
বৃহস্পতিবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, দেশে করোনা সংক্রমণের উর্ধ্বমুখী বিস্তারের কারনে পূর্বঘোষিত ১০ জুলাই ২০২১ তারিখ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক, খ, গ, ঘ ও চ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোডের কার্যক্রমটি স্থগিত করা হলো।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন, দেশে সাম্প্রতিক সময়ে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় আমরা ভর্তিচ্ছুদের প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রমটি আপতত স্থগিত রেখেছি।