ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সবচেয়ে কালিমালিপ্ত অধ্যায় ৭৫ এর আগস্ট ট্র্যাজেডি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের রক্তাক্ত বিশ্বাসঘাতকতার ইতিহাসে সবচেয়ে কালিমালিপ্ত অধ্যায় ৭৫ এর আগস্ট ট্র্যাজেডি।
বৃহস্পতিবার সকালে শহিদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রথমে বনানী কবরস্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরে আওয়ামী লীগের পক্ষে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোর পথের যে যাত্রা শুরু করছেন, সে যাত্রার অভিযাত্রী হয়ে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করবো। আজকের দিনে এটাই অঙ্গীকার।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের ইতিহাসে শেখ কামালের বহুমুখী সৃজনশীল প্রতিভার সৃষ্টি আজকে লক্ষ কোটি তরুণের অন্তরে প্রেরণার প্রদীপ্ত প্রজ্বলিত শিখা হিসেবে যুগে যুগে স্মরণীয় হয়ে থাকবে।

এর আগে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আবাহনী ক্লাবে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে দলের নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।