ভাংগা থানাধীন পূর্ব হাসামদিয়া গ্রামের ঢাকা মাওয়া মহাসড়কের উত্তর পাশে সুগন্ধা ফিলিং স্টেশনের বাউন্ডারীর থাকা একটি পিকআপ এর মধ্যে গাঁজা আছে এবং উক্ত গাঁজা বিক্রির জন্য ভাগ বাটোয়ারা করা হবে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ আগস্ট ফাহিমা কাদের চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার, ভাঙ্গা সার্কেল এর দিক নির্দেশনায় ভাংগা থানার অফিসার ইনচার্জ সৈয়দ লুৎফর রহমানের নেতৃত্বে সুমন খান, মনোয়ার হোসেন, এএসআই বিকাশ কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে একটি নীল হলুদ রংয়ের পিকআপ(যার রেজিঃ নং- ঢাকা মোট্রো ন-১১-৯৮৯৬) এর কেবিনের ওপর বিশেষ কৌশলে বানানো বক্স হতে পলিথিন ও টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ০৪(চার) টি বান্ডিলে সর্বমোট ০৭(সাত) কেজি গাঁজা উদ্ধার করেন এবং এই ঘটনার সাথে জড়িত একটি মোটরসাইকেল(যার রেজিঃ নং- ঢাকা মেট্রো ল-১৭-২৮৬৮) আটক করেন। পরবর্তীতে এই বিষয়ে ভাংগা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।