ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় আরো ২৭৬ ডেঙ্গুরোগী হাসপাতালে

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই ২৪৩ জন।
রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২৭৬ জন। এর মধ্যে ঢাকাতেই ২৪৩ জন এবং ঢাকার বাইরের সারাদেশে রয়েছেন ৩৩ জন।

গতকাল রোববার ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ২৯১ জন হাসপাতালে ভর্তির খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।