ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে কৃষকদের মাঝে বিনামূল্যে সেচযন্ত্র বিতরন

মাদারীপুরের কালকিনি উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে বরিশাল, পটুয়াখালি, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরিয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০-২১ইং অর্থ বছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক গ্রুপের মাঝে বিনামূল্যে কৃষি উপকরন ২০ সেট সেচষন্ত্র ও ২০ সেট লাইট ট্রাপ বিতরন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে এ বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ^াসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা সাশ^ত ছন্দা মজুমদার, ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম ও উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক বৃন্দ।