ঠাকুরগাঁও হরিপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী নাগর নদীতে ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন: উপজেলার কাঠালডাঙ্গী এলাকার সামিরুদ্দিনের স্ত্রী মাজেদা বেগম (২৫) ও আট ঘরিয়া এলাকার মৃত বুধু মুহাম্মদের মেয়ে রুবিনা বেগম (২৬)।
পারিবারিক সূত্রে জানা, হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী এলাকা মাজেদা ও রুবিনা গরুর ঘাস কাটার জন্য ভারতীয় সীমান্তবর্তী নাগর নদীর পার হয়ে ওপারে যাচ্ছিলেন। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এ সময় ডুবে যান মাজেদা ও রুবিনা। কিছুক্ষন পরে নদীর এক পারে মাজেদার লাশ কয়েকজন মানুষ দেখতে পেয়ে পরিবারকে জানায়। পরে তার আধা কিলোমিটার দূর থেকে রুবিনার লাশ উদ্ধার করে এলাকাবাসী।
বিষয়টি নিশ্চিত করেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওরঙ্গজেব।