এলিট ফোর্স র্যাব তার সৃষ্টির সূচনালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাদ, চোরাচালান ও মাদক এর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে আসছে। র্যাবের তথা আইন-শৃংখলা বাহিনীর নিয়মিত মাদক বিরোধী অভিযান দেশব্যাপী সমাদৃত। র্যাব-৮, মাদারীপুর গোয়েন্দা নজরদারীর মাধ্যমে একজন মাদক ব্যবসায়ী সম্পর্কে তথ্য পায় এবং তাদেরকে গ্রেফতারে আইনগত ব্যবস্থা গ্রহন করতে তৎপরতা শুরু করে।
র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম এর নেতৃত্বে ১৪ সেপ্টেম্বর মাদারীপুর জেলার শিবচর থানাধীন কেরানীবাট সাকিনস্থ জনৈক আবুল কালাম মোল্যা এর ইত্যাদি ফাস্টফুডের দোকানের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে আসামী মোঃ সজীব ইসলাম(২৮) কে ইয়াবাসহ হাতে নাতে আটক করে।
এসময় আটককৃত আসামীর নিকট হতে ১শত বিশ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক ক্রয় বিক্রয়কৃত নগদ ১ হাজার উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় সোবহান খলিফা(৩৫) এর সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার শিবচর থানার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামতসহ মাদারীপুর জেলার শিবচর থানায় হস্তান্তর পূর্বক একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। তাছাড়া অপর সহযোগী পলাতক আসামীকে গ্রেফতারের জন্য নজরদারী বৃদ্ধি করা হয়েছে। র্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।