জাতীয় সংসদে গৃহীত গ্রহজনিত জরুরী অবস্থা ঘোষণার বাস্তবায়ন এবং শিক্ষাক্রমে জলবায়ুকে গুরুত্ব দেয়ার দাবি তুলেছে বাংলাদেশের তরুণরা। শুক্রবার এই ঘোষণার ৬১১তম দিনে (২৪ সেপ্টেম্বর) এক ভার্চুয়াল সংলাপে তরুণরা এ দাবি তোলেন।
জলবায়ু কর্মী আরুবা ফারুকের সঞ্চালনায় এই আন্তঃপ্রজন্ম সংলাপে সভাপতিত্ব করেন জলবায়ু ও পানিসম্পদ বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত।
ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সমন্বয়ক সোহানুর রহমান, তেল, গ্যাস, খনিজ সম্পদ, বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য প্রফেসর আনু মুহাম্মদ, বাংলাদেশ পরিবেশবাদী আইনজীবি সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অরলা মারফি , সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর অনো ভ্যান মানেন, আইইউসিএন বাংলাদেশ জাতীয় কমিটির চেয়ারপারসন অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশে সেভ দ্য চিলড্রেনের ইন বাংলাদেশের প্রোগ্রাম ডেভেলপমেন্ট কোয়ালিটি ডিরেক্টর রিফাত বিন সাত্তার, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যুব উপদেষ্টা প্যানেলের সদস্য রাফসান জানি সৌরভ , অ্যাকশনএইড বাংলাদেশের ইয়ং পিপল ম্যানেজার নাজমুল আহসান প্রমুখ এই সংলাপে প্যানেল আলোচক হিসেবে অংশ নেন।
সুচনা বক্তব্যে ১৫-বছর-বয়সী পিটিশনার আরুবা ফারুক বলেন, “পিটিশিনটিতে গণসাক্ষর করার সময় শেষ হয়ে গেলেও, এই গ্রহ জনিত জরুরি অবস্থার বাস্তবায়নে আমাদের এই আন্দোলন এখনই শেষ নয়। আমরা আগামীতেও আমাদের আন্দোলন চালিয়ে যাবো যতো দিন না এই ঘোষণাপত্র বাস্তবায়িত হচ্ছে।”
অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর,সভাপতি , বাংলাদেশে আইইউসিএন জাতীয় কমিটি, মনে করেন এই ক্রান্তিকালে জলবায়ু নিয়ে তরুণদের কার্যক্রম সত্যি আশা জাগানোর মতো। আরুবার পিটিশন নিয়ে তিনি বলেন, “তরুণরা তাদের অধিকার নিয়ে সোচ্চার হচ্ছে। আপনাদের এই উদ্যোগকে আমি যেমন সমর্থন করেছি, তেমনি আমি মনে করি আমাদের সবাইকেই এর সাথে আরো বেশি একাকীত্বতা প্রকাশ করতে হবে।” এই সময়ে, তিনি আমাদের বন, জলাশয়, পাহাড়, জীববৈচিত্র্য এবং বাস্তুতন্ত্র সংরক্ষণের গুরুত্ব নিয়েও আলোচনা করেন।
সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনো ভ্যান মানেন বলেন যে , “নীতিনির্ধারকদের উচিত পর্যাপ্ত সময় দিয়ে পরবর্তী প্রজন্মের কথা শোনা। কারণ বর্তমান প্রজন্মের চেয়ে ভবিষ্যৎ প্রজন্মকেই জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বেশি সামলাতে হবে । “
সেভ দ্যা চিলড্রেন বাংলাদেশের ডিরেক্টর রিফাত বিন সাত্তার বলেন, আমরা ব্যর্থ হচ্ছি জলবায়ুর জরুরী পদক্ষেপ গ্রহণ করতে এবং এজন্য ভবিষ্যৎ প্রজন্মকে বিরাট হিমকির মুখে ঠেলে দিচ্ছি। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব মোকাবেলা পরবর্তী প্রজন্মকে আঁখি হিসেবে প্রস্তুত করতে হবে আমাদের। আর এর জন্য আমাদের পাঠক্রমে জলবায়ু পরিবর্তন সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা আসতে হবে “
অ্যাকশন এইড বাংলাদেশের ম্যানেজার-ইয়াং পিপল নাজমুল আহসান মনে করেন, আরুবার কার্যক্রমের মাধ্যমে অনেকেই অনুপ্রাণিত হয়েছে জলবায়ু সুবিচার আন্দোলনে। তার মতে আমাদের তরুণদের কণ্ঠ আন্তজার্তিক কপ পর্যায়ে তুলে নিয়ে যেতে হবে জলবায়ু সুবিচার আদায়ে।
সংলাপটিতে আরও উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অরলা মারফি উপস্থিত ছিলেন। তিনি বলেন, “এখনই পদক্ষেপ নেওয়ার সময়। আমাকে প্রায়ই কথা বলার সুযোগ দেওয়া হয়। কিন্তু আমি যা শুনতে চাই তা হল তরুণরা আমাদের কাছ থেকে কি আশা করে।” তিনি তার বক্তব্যের মূল্যবান সময় প্যানেলের আরেক তরুণ প্রতিনিধি রাফসান জানি সৌরভ এর কাছে তুলে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।