শিশু কল্যানে নিবেদিত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন , বাংলাদেশে তার পথচলার ৫০ বছর পূরণ করেছে ।
১৯৭০ সালে বাংলাদেশের উপকুল অঞ্চলে প্রলয়ংকারী সাইক্লোনে বিধ্বস্ত – বানভাসী মানুষের পাশে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে দাঁড়িয়েছিল ওয়ার্ল্ড ভিশন। হাতিয়া, মনপুরা, সন্দিপ ও ভোলাতে দুই লক্ষাধিক মার্কিন ডলারের জরুরী ত্রাণ সহায়তা দেয়ার মাধ্যমে এই জনপদে পদচিহ্ন রাখে সংস্থাটি। ভোলার প্রলয়ংকারী ঘুর্ণিঝড়ের পরের বছর ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেয়া শরণার্থীদের ভারত সরকারের পাশাপাশি খাদ্য সহায়তা দিয়ে পাশে দাড়ায় ওয়ার্ল্ড ভিশন। ১৯৭২ খিস্টাব্দ, যুদ্ধের পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আহব্বানে যুদ্ধ-বিদ্ধস্ত বাংলাদেশের পুনগঠনে আবার এগিয়ে আসে সংস্থাটি। ময়মনসিংহ, টাঙ্গাইল এবং সিলেটে দেশে ফেরা শরণার্থীদের জরুরী ত্রাণ দেওয়া সহ রাস্তাঘাট নির্মান, নলকূপ ও খাল খনন, স্কুল কলেজ ও ডিস্পেন্সারি নির্মাণের জন্য প্রায় দুই লক্ষ তেষট্টি হাজার মার্কিন ডলারের ত্রাণ সহায়তা প্রদান করে। একই বছর সংস্থাটি বর্তমান নেত্রকোনা জেলার বিরিশিরিতে এর কার্যালয় প্রতিষ্ঠা করে। আর এর মাধ্যমে শুরু হয় স্বাধীন বাংলাদেশে ওয়ার্ল্ড ভিশনের আনুষ্ঠানিক যাত্রা।
ওয়ার্ল্ড ভিশন অংশীদারিত্বে বিশ্বাসী একটি আন্তর্জাতিক খ্রিষ্টান উন্নয়ন সংস্থা , যার লক্ষ্য হল সৃষ্টিকর্তার প্রদর্শিত পথ অনুসরণ করে কথা, কাজ এবং জীবনাচরণের মধ্য দিয়ে দরিদ্র ও নিপীড়িত মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা, সমাজে ন্যায্যতা ও শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করা। সংস্থাটি শিশুদের শিক্ষা, শিশু সুরক্ষা ও জন সম্পৃক্ততা , স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ পানি ও পয়: নিষ্কাশন , এবং জীবিকায়ণ ও খাদ্য নিরাপত্তা কর্মসুচী পরিচালনা করে থাকে। আর এসব কর্মকান্ড পরিচালনার ক্ষেত্রে জলবায়ু পরির্বতন , নগর উন্নয়ন , জেন্ডার সমতা ও প্রতিবন্ধীব্যক্তির অন্তর্ভুক্তিকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন এবং এ্যাডভোকেসিকে বিশেষ গুরুত্ব দেয়া হয় ।
সংস্থাটি তার কর্মকান্ডের ৫০ বছর পূর্তিতে বাংলাদেশে বর্ষব্যাপী উৎসব ও নানা কর্মসুচির আয়োজন করেছে। ৩০ সেপ্টেম্বর ২০২১ সালে রাজধানীর একটি কনভেশন সেন্টারে দুই দিন ব্যাপী জাতীয় পর্যায়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয় যা শেষ হয়েছে ১ অক্টোবর সন্ধ্যায় । এ সময় জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও সংস্থার পতাকা উত্তোলন , ৫০ বছরের থিম সং ও লোগো উদ্বোধন , বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন , তথ্য চিত্র প্রদর্শন , শিশুদের সংগীত ও নৃত্য সহ সাংস্কুতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে. এম. তরিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ওয়ার্ল্ড ভিশনের ন্যাশনাল ডিরেক্টর সুরেষ বার্টলেট এর সভাপতিত্বে দুই দিনের এই উৎসবে প্রতিষ্ঠানটির সিনিয়র অপারেশন্স ডিরেক্টর চন্দন জেড গোমেজ সহ সারা বাংলাদেশে কর্মরত ৮০০ কর্মকর্তা উপস্থিত ছিলেন। ওয়ার্ল্ড ভিশন আরবান পোগ্রামের ডেপুটি ডিরেক্টর মঞ্জ মারিয়া পালমা ৫০ বছর পূর্তি উৎসবের আহবায়ক হিসেবে এ উৎসব আয়োজনে নেতৃত্ব দিয়েছেন।