ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক

র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এর নেতৃত্বে ১৪ অক্টোবর  গোয়েন্দার মাধ্যমে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে শেখ হাসিনা মহাসড়কের তল্লাশী অভিযান পরিচালনা করে আসমত আলী খান সেতুর টোল প্লাজার পূর্বপার্শ্ব হতে ঢাকা মেট্রো-চ-৫৩-৯৩৫১ নম্বরের একটি সাদা নোহা তল্লাশী করে  মোঃ আল আমিন(৩২), কাজী আরিফ(২৩) ও মোঃ শরিফুল ইসলাম কে মাদকদ্রব্য গাঁজাসহ হাতে নাতে আটক করেন।

 

এসময় আটককৃত আসামীদের নিকট হতে ৩৯ কেজি গাঁজা যার মুল্য অনুমান ১১ লক্ষ ৭০ হাজার টাকা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০১টি সাদা নোহা, ০৪ টি মোবাইল, ০৭টি সীমকার্ডসহ মাদক ক্রয়- বিক্রয়কৃত ৫হাজার 5শ’ টাকা উদ্ধার করা হয়।

আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা-চাঁদপুর ঘাট ব্যবহার করে গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদক পরিবহণ করে আসছিল।  আসামীদেরকে উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ মাদারীপুর জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।