ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরের ডাসারে সাপের কামড়ে বিজিবি সদস্যের মৃত্যু

মাদারীপুরের ডাসারে বিষধর সাপের কামড়ে মিনহাজুল ইসলাম জামাল-(৩৩) নামে একজন বিজিবি সসদস্যের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার গভীররাতে উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও এলাকা সুত্রে জানাগেছে, ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া গ্রামের মোঃ জলিল মোল্লার ছেলে বিজিবি সদস্য মিনহাজুল ইসলাম কিছুদিন পূর্বে বাড়িতে ছুটিতে আসেন। সে গতকাল সোমবার সন্ধ্যায় তার নিজ পুকার পারে যান। এসময় তাকে সাপে কামড় দেয়। ঘটনাটি জেনে স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে রোগীর বেগতিক অবস্থা দেখে রাত ১২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।