ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে আহসান উল্লাহ্ মাস্টারের ৭১তম জন্মদিন পালিত

গাজীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ আহসান উল্লাহ্ মাস্টার এমপি’র ৭১তম জন্মদিন পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার গাজীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া করা হয়।
গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাজহারুল ইসলাম মাসুমের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মো. জাহাঙ্গীর আলম।
ক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ সামসুল হক রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, সহ সভাপতি জিপি আমজাদ হোসেন বাবুল, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদ, মহানগর আ’লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক মো. আসাদুজ্জামান তরুণ, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. জাকির হোসেন, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, সাংবাদিক মো. মুজিবুর রহমান, মো. খাইরুল ইসলাম, আমিনুল ইসলাম, নাসির হোসেন, ফারদিন ফেরদৌস প্রমুখ।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।