ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডিতে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত জেমকন গ্রুপের ভবনে আগুন লেগেছে। আগুর নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মকর্তা লিমা খানম বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দুপুর ১টা ৫ মিনিটে এ আগুন লাগে।

তিনি বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ ও হতাহতের পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।