ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মঙ্গলবার এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিসিএসে ১৭১০ জনকে নিয়োগ দেয়া হবে।
সন্ধ্যায় পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহ্‌মদ সাংবাদিকদের বলেন, পিএসসি’র সভায় ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের অনুমোদন দেওয়া হয়েছে। এরপরই আমরা এটি ওয়েবসাইটে প্রকাশ করেছি।