শরীয়তপুর পেশাগত অসদাচরণের জন্য এড. মোতালেব মাদবর এর চেম্বার সহ সদস্যপদ বাতিল করা হয়েছে। শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সর্বসম্মতি ক্রমে এ্যাড. মোতালেব মাদবরের আইনপেশা পরিচালনা স্থগিত করেছেন। সেই সাথে তার আইনজীবি সমিতি ভবন থেকে চেম্বার বরাদ্দ বাতিল করা হয়েছে। ঐ চেম্বারটি নতুন করে এড. তারিকুল ইসলাম সোহাগকে বরাদ্দ দেয়া হয়েছে।
গত সপ্তাহের সভায় জেলা আইনজীবি সমিতির কার্যকরী কমিটির সর্বসম্মতি ক্রমে অভিযুক্ত আইনজীবি মোতালেব মাদবরকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। পরবর্তীতে তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না দেয়ায় তার সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করা হয় এবং তার চেম্বার রুমটি বরাদ্দ বাতিল করা হয়।
জেলা আইনজীবি সমিতির প্রবীণ আইনজীবি এড.সিরাজুল হক আকন এর একটি অভিযোগ পর্যালোচনা করে সার্বিক ভাবে উক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর পূর্বেও তার বিরুদ্ধে বহু অভিযোগের ভিত্তিতে কয়েক বার তার সদ্যস্যপদ বাতিল করা হয়েছিল। গত বছর প্রতারণার শিকার এক অসহায় নারী। উক্ত নারী থেকে হাতিয়ে নেয় ৩ লাখ ৫০ হাজার টাকা। ঘটনার বিবরণে জানা যায় রুমি বেগম নামে এক গরীব অসহায় নারী তার স্বামী নাজমুল ইসলাম এর বিরুদ্ধে শরীয়তপুর লিগ্যাল এইড এর মাধ্যমে আদালতে দেন মোহর ও খোরপোষের দাবিতে মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা লিগ্যাল এইড এর পক্ষে আইনজীবি এ্যাডভোকেট মোতালেব মাতবরকে প্যানেল আইনজীবি হিসাবে নিয়োগ করা হয়। উক্ত মামলায় বাদীর স্বামী বিজ্ঞ আদালতে হাজির বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাদের কাবিন নামায় দেনমোহর নির্ধারিত ছিল ১০ লাখ টাকা। এর মধ্যে ১ লক্ষ টাকা ওয়াশিল থাকায় বাকি ৯ লাখ টাকা আইনজীবি আব্দুল মোতালেব মাতবরের হাতে তুলে দেন। মোতালেব মাতবর পুরো টাকার বিষয়টি গোপন করে ৫ লাখ ৫০ হাজার টাকা বাদীর হাতে তুলে দেয়। বাকী ৩ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেন মোতালেব মাতবর। রুমি বেগম সাংবাদিকদের জানান বিজ্ঞ আদালতের দেওয়া রায়ের টাকা চাইতে গেলে মোতালেব মাতবর অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং চেম্বার থেকে বের করে। উপায়ন্ত না দেখে শরীয়তপুর জেলা আইনজীবি সমিতিকে লিখিত অভিযোগ দায়ের করি।
এ প্রসঙ্গে জেলা আইনজীবি সমিতি সভাপতি এ্যাড. জহিরুল ইসলাম জানান, তদন্ত করে অভিযোগ প্রমানীত হয়েছে এবং এ্যাড. মোতালেব মাদবর ক্ষমা প্রার্থণা করে বাকী টাকা আইনজীবী সমিতিতে জমা দিয়েছিলেন। উক্ত বিষয় তার বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। এক সিনিয়র সাংবাদিকের দায়িত্ব পালনকালে ক্যামেরা ভাংচুর এবং মারপিট করার কারণে জেলা আইনজীবী সমিতি বড় ধরনের বিপদে পরেন। অনেক আইনজীবী মামলায় আসামী হন। পুলিশ প্রশাসনের সাথে আইনজীবী সমিতির ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কের অবনতি ঘটে। এছাড়াও তার বিরুদ্ধে অনেক অভিযোগ আমাদের হাতে রয়েছে। ওর বাবা চিকন্দী কোর্ট প্রাঙ্গণে ভিক্ষা করে ছেলেকে উকিল বানিয়েছে। বিভিন্ন কারণে তার বিরুদ্ধে পূর্বের অভিযোগ গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখতাম। কিন্তু এবার তিনি সীমা লঙ্ঘন করেছেন। তাই কার্যকরী কমিটির সকলের মতামত নিয়ে তার সদস্য পদ স্থগতি করা হয়েছে। দুদকেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। জেলা শহরের প্রাণকেন্দ্রে তার অবৈধ অনেক সম্পদ আছে বলে অভিযোগও রয়েছে।
এবিষয়ে এড.মোতালেব মাদবর দৈনিক আধুনিক বাংলাকে বলেন, আমি তো আমার চেম্বারেই বসে আছি। বাতিল হলো কি করে। বিষয়টি নির্বাচন কেন্দ্রীক। এটা আইনি টিকুক আর না টিকুক,বাতিল হোক বা না হোক। তারা ( বার সমিতির সভাপতি/ সাধারণ সম্পাদক) যদি বাতিল করে তাহলে আমি আইনিভাবে লাড়ব। এটা শুধু মাত্র তারা ক্ষমতার অপব্যবহার করে করেছে। বার সমিতির প্রেসিডেন্ট, সেক্রেটারির সাথে আমার সম্পর্ক ভালো নেই। তারা যদি মনে করে আমাকে হয়রানি করবে। করুক! আমি মোকাবিলা করতে পারলে করবো।