ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিকট শব্দে বিস্ফোরণ, ধসে পড়লো পুরান ঢাকার ৫তলা ভবনের অংশবিশেষ

বিকট শব্দে বিস্ফোরণের পর রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারে একটি পাঁচতলা ভবনের অংশ বিশেষ ধসে পড়েছে।
সোমবার রাতে হঠাৎ ভবনটির নিচতলায় বিস্ফোরণ হয়। এরপর ভবনটির কিছু অংশ ধসে পড়ে। ধারণা করা হচ্ছে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে ভবনটি ধসে পড়েছে। ভবনের ভেতরে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি ও আহতদের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।