ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাসের হার নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় পাসের হার বেড়ে হয়েছে ৯৩ দশমিক ৫৮ শতাংশ, যা গতবার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ। এ বিষয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, পরীক্ষার্থীর সংখ্যা দুই লাখের বেশি বেড়েছে। কাজেই জিপিএ-৫ এর সংখ্যাও বেড়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, পাসের হার যে বেড়েছে সেটার একটা কারণ হতে পারে যে- এবার পরীক্ষায় তিনটি বিষয়ে নিয়েছি, সংক্ষিপ্ত সিলেবাসে নিয়েছি, প্রশ্নপত্রের বিকল্প অনেক বেশি ছিল। এসব কারণে আমাদের পরীক্ষার্থীরা অনেক বেশি ভালো করেছে অন্য সময়ের চেয়ে।

বৃহস্পতিবার পরীক্ষার ফল প্রকাশ করা নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন: এসএসসির ফলাফলে রাজউক ক্যাম্পাসে বইছে বাঁধভাঙা উচ্ছ্বাস

দীপু মনি বলেন, আমরা গতবারও দেখেছি আমাদের আসন সংখ্যা অনেক ফাঁকা থেকে যায়। কাজেই সেখানে সমস্যা থাকবার কথা নয়। সবাই যে উচ্চ মাধ্যমিকে যায় তা নয়, আমরা আশা করছি অনেকেই কারিগরিতে যাবেন, ডিপ্লোমা করবেন। এমনিতেই অনেক আসন সংখ্যা। কাজেই সমস্যা হবার কথা নয়।

আরো পড়ুন: সিলেট বোর্ডে বেড়েছে পাসের হার

শিক্ষামন্ত্রী বলেন, ফল ভালো হয়েছে আমরা খুব খুশি। কিন্তু এই ভালো করা মানেই আমাদের এ বছর শিক্ষার মান অনেক ভালো হয়েছে গেছে- এতো সরলীকরণ করাটা বোধ হয় ঠিক হবে না। আমাদের শিক্ষার মান নিশ্চয়ই অব্যাহতভাবে বাড়ছে, তবে এটা আরো অনেক বাড়াতে হবে।