ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসার জন্য দিল্লি যাচ্ছেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিয়মিত রুটিন চেকআপের জন্য ভারতের দিল্লিতে যাচ্ছেন।

সোমবার দুপুরে নিয়মিত রুটিন চেকআপের জন্য বিমান বাংলাদেশ এয়ালাইন্সের বিজি ৪০৯৭ ফ্লাইটে তিনি দিল্লির উদ্দেশ্য রওনা হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিয়মিত চেকআপের জন্য ভারতের দিল্লির মেডান্টা হাসপাতালে যাচ্ছেন। আজ দুপুরের দিকে বাংলাদেশের একটি ফ্লাইটে তিনি দিল্লি যাবেন। নয়াদিল্লির মেডান্টা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য দুই থেকে চার দিন অবস্থান করতে পারেন। চিকিৎসা শেষে আবার তিনি দেশে ফিরবেন। নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।