ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পাট দিবস আজ

আজ ৬ মার্চ, জাতীয় পাট দিবস। ‘সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ’ – এই প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে এবারের জাতীয় পাট দিবস।
এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

জাতীয় পাট দিবসে পাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও রফতানি বৃদ্ধিতে বিশেষ অবদানের জন্য ১১টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেবে সরকার।

পাটখাত উন্নয়নে গবেষণা কার্যক্রম, পাটবীজ আমদানিতে নির্ভরশীলতা হ্রাস, পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, প্রচলিত ও বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদনও রফতানির মাধ্যমে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখার জন্য এই পুরস্কার দেওয়া হবে।

নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পাট দিবস পালন করা হবে। এছাড়া, রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি সংলগ্ন জেপিডিসি চত্বরে তিনদিনব্যাপী বহুমুখী পাট পণ্য প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত হবে।