ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুর থেকে বিপুল পরিমাণ সয়াবিন তেল জব্দ

রাজধানীর মোহাম্মদপুরে অবৈধভাবে মজুতকৃত বিপুল পরিমাণ সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ।

শুক্রবার (১১ মার্চ) রাতে ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মো. ফারুক হোসেন একথা জানান।

পুলিশ জানায়, মোহাম্মদপুর কাজী নজরুল ইসলাম রোডের একটি বাসায় বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুদ করা আছে বলে পুলিশের কাছে খবর ছিল। শুক্রবার বিকেলে অভিযান পরিচালনা করে সেখান থেকে মজুতকৃত সয়াবিন তেল উদ্ধার করা হয়।

ফারুক হোসেন জানান, ‘ এ বিষয়ে শনিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১ টায় উপ-পুলিশ কমিশনার (ডিসি) তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।