সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পুরাতন জোনের একটি তৈরি পোশাক কারখানার আগুন প্রায় আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (১৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ‘প্যাকজার’ নামে ওই কারখানায় আগুন লাগে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রাজীব আহমেদ বলেন, ‘সন্ধ্যায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।’
তিনি আরও বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিটসহ মোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।’