ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাসের দাম নির্ধারণে অমানবিক হবো না: বিইআরসি চেয়ারম্যান

প্রাকৃতিক গ্যাসের ভোক্তা পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাবে আমরা অমানবিক হবো না বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আব্দুল জলিল।
সোমবার প্রাকৃতিক গ্যাসের ভোক্তা পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাবের গণশুনানিতে তিনি একথা বলেন।

রাজধানীর নিউ ইস্কাটন রোডে বিয়াম ফাউন্ডেশনের শহিদ এ কে এম শামসুল হক খান মেমোরিয়াল হলে এ শুনানির আয়োজন করা হয়।

এতে বিইআরসি চেয়ারম্যান বলেন, প্রাকৃতিক গ্যাসের মূল্য নির্ধারণে গণশুনানি শুরু হয়েছে। আগামী চারদিন শুনানি চলবে।

তিনি আরো বলেন, গ্যাস বিতরণ কোম্পানিগুলো তাদের প্রস্তাবনা উত্থাপন করবে। আমরা শুনবো। আমাদের বিচারক টিম থাকবে। চুলচেরা বিশ্লেষণের পরই সিদ্ধান্ত নেয়া হবে।

এতে বিইআরসি, পেট্রোবাংলা ও জিটিসিএল এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং গণশুনানিতে আগ্রহী বক্তাদের মধ্য থেকে বিইআরসির আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।