নিজস্ব প্রতিবেদক : বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে তৃণমূল নেতাকর্মী ও এলাকাবাসীর আস্থা মোস্তফা গোলাম কবিরের প্রতি। স্থানীয় আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী এখন তাকিয়ে আছে দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের উপর। তৃণমূল নেতাকর্মী ও এলাকাবাসীর বিশ্বাস জননেত্রী শেখ হাসিনা তাদের পছন্দের প্রার্থীকে মনোনয়ন দিয়ে জনগণের আশা -আকাঙ্খার লালিত স্বপ্ন বাস্তবায়ন করবেন।
নির্বাচনে প্রার্থীতা ও এলাকাবাসীর উদ্দেশ্যে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা গোলাম কবির বলেন, আমি আওয়ামী লীগের রাজনীতি করি চেতান থেকে। সারাজীবন তা করে যাব। প্রতিদানে কিছু পাই আর না পাই। তবে দল যদি আমাকে সুযোগ দেয়, নির্বাচনে জয়ী হয়ে আমি দেখিয়ে দিব উপজেলা পরিষদ নেতাকর্মী ও জনজণকে সঙ্গে নিয়ে কিভাবে চালাতে হয়। আমি আমার রাজনৈতিক জ্ঞান, মেধা, মনন ও প্রজ্ঞা দিয়ে এলাকাবাসীর সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখব। একবার আপনাদের সেবা করার সুযোগ দিন। যদি আমি সফল না হতে পারি তবে নিজ থেকে সরে দাঁড়াবো। কখনও রাজনীতির মাঠ পা বাড়াবো না। আমার স্বপ্ন পাথরঘাটা উপজেলা হবে দেশের অন্যতম একটি মডেল উপজেলা। যা আমার ছোট বেলার লালিত স্বপ্ন। তা বাস্তবায়নে আপনাদের ভূমিক অনস্বীকার্য।
স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, তৃণমূলের সিদ্ধান্ত হীনতার কারণে কেন্দ্রে একক বা ৩ জন প্রার্থীর তালিকা পাঠাতে পারেননি স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব। এ নিয়ে উপজেলায় চলছে মুখরোচক নানা আলোচনা-সমালোচনা। তালিকা পাঠানো নিয়ে সাংগঠনিক ব্যর্থতা ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। তবে একটি সূত্র বলছে, বর্তমান উপজেলা চেয়ারম্যানের দুর্নীতি, অনিয়ম ও তোষণের রাজনীতিতে জেলার শীর্ষ নেতাদের মদদ রয়েছে। যার কারণে একক বা তিনজন প্রার্থীর তালিকা কেন্দ্রে পাঠাতে পরেনি স্থানীয় আওয়ামী লীগের মনোনীত বোর্ড। তাই এই উপজেলা থেকে একাধিক তালিকা পাঠানো হয়েছে কেন্দ্রে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাথরঘাটা উপজেলায় এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে। তবে মোস্তফা গোলাম কবিরকে যদি আওয়ামী লীগ প্রধান মনোনয়ন দেয় তাহলে বাকি অধিকাংশ মনোনয়ন প্রত্যাশীরা তার পক্ষে কাজ করবে বলে জানা গেছে। এদিকে বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপনের বিরুদ্ধে নানান ধরনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ থাকায় তাকে আর এ উপজেলার মানুষ চেয়ারম্যান হিসেবে দেখতে চায় না।
এদিকে আগামী উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জনমনে নানা জল্পনা কল্পনা চলছে। পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচন ৪র্থ ধাপে হবে। তবে কে পাচ্ছে আওয়ামী লীগের মনোনয়ন এ নিয়ে উপজেলাবাসীর মধ্যে রয়েছে নানান ধরনের কৌতূহল। তবে তৃণমূল নেতাকর্মী ও উপজেলাবাসী দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠা বর্তমান চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপনকে বাদ দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে থাকা সৎ, যোগ্য ও স্থানীয় মানুষের জনপ্রিয় নেতা মোস্তফা গোলাম কবিরকে মনোনয়ন দেয়ার পক্ষে দাবি জানাচ্ছেন। গোলাম কবির মনোনয়ন পেলে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত এ কথা এখন পাথরঘাটা উপজেলা মানুষের মুখে মুখে।