ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, শনাক্ত ৮১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনে মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮১ জন।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

নতুন একজন নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১১৯ জনে। আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার ৩৬৩ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৫৩৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ৩৯৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১৪ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৮ হাজার ৭৯৭ জন। আজ করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া নারী সিলেট বিভাগের বাসিন্দা।