ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই সন্তানকে স্কুলে নেয়ার পথে বাস কেড়ে নিল মায়ের প্রাণ

রাজধানীর মিরপুরে দুই মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় মোছা. সাবিনা ইয়াসমিন (৩১) নামের এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই মেয়ে ওহী (১০) ও রাহী (৮) আহত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর-১৪ তে অবস্থিত ডেন্টাল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সাবিনা ইয়াসমিনের গ্রামের বাড়ি বগুড়া সদর উপজেলায়। দুই মেয়েকে নিয়ে তিনি ঢাকার বিআরবি কলোনিতে থাকতেন।