ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টিসিবির ৭৭০ টাকার প্যা‌কেজ, নেই পেঁয়াজ

রোজার ‌দ্বিতীয় দিন সোমবার (৪ এপ্রিল) আবারো টিসিবির পণ্য বিক্রিতে পরিবর্তন আনা হয়েছে। আজ পেঁয়াজ ছাড়া বাকি পাঁচ‌টি আইটেম দি‌য়ে পরিবেশকরা খোলা ট্রাকে করে তাদের বিক্রয় কার্যক্রম চালা‌চ্ছেন।

টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির জানান, বাজারে দাম ক‌মে যাওয়ায় আজ থে‌কে টি‌সি‌বির পণ্য থে‌কে পেঁয়াজ‌ বাদ দেওয়া হ‌য়ে‌ছে। বর্তমানে পাইকারি বাজারে ২৫ এবং খুচরো বাজারে ৩০ টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে। গতকাল ২ কে‌জি ক‌রে দেওয়া হ‌লেও আজ‌কের প্যা‌কে‌জে পেঁয়াজ নেই।

টিসিবির ‌কারওয়ান বাজারের প‌রি‌বেশক আমিন জেনা‌রেল স্টো‌র তা‌দের বিক্রয় কার্যক্রম চালা‌চ্ছেন হা‌তির‌ঝিল এলাকায়। বিক্রয়কর্মী বেলাল ব‌লেন, গতকালের চে‌য়ে আজ‌কের পণ্যে কিছু বদল হ‌য়ে‌ছে। আজ পেঁয়াজ নেই।

‌তি‌নি ব‌লেন, বাকি পাঁচ‌টি আইটেম পর্যাপ্ত প‌রিমা‌ণে আছে। আজ‌ ১১০ টাকা দরে ২ লিটার সয়া‌বিন তেল, ৫৫ টাকা দ‌রে ২ কে‌জি চি‌নি, মসুর ডাল ৬৫ টাকা দ‌রে ২ কে‌জি, ছোলা ৫০ টাকা দ‌রে ৩ কে‌জি ও খেজুর ৮০ টাকা দ‌রে ২ কে‌জি ক‌রে ‘প্যা‌কেজ’ বিক্রি করছে টিসিবি।

টি‌সি‌বির এই নির্ধা‌রিত পাঁচ প‌ণ্যের প্যা‌কে‌জের দাম ৭৭০ টাকা। যার আজ‌কের বাজারমূল্য এক হাজার ১৪০ টাকা। টি‌সি‌বি থে‌কে কেনা এই প্যা‌কে‌জে একজন ক্রেতার সাশ্রয় হ‌চ্ছে ৩৭০ টাকা।