ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে বাসের ধাক্কায় নিহত ৩

সিলেটের জৈন্তাপুরে বাসের ধাক্কায় অটোরিকশা ও মোটরসাইকেলের তিন যাত্রী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
বুধবার বিকেলে সিলেট-তামাবিল মহাসড়কের উপজেলার হরিপুর ৭ নম্বর গ্যাস কূপ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সিলেট থেকে একটি বাস জাফলংয়ের দিকে যাচ্ছিল। হরিপুর ৭ নম্বর গ্যাস কূপ সংলগ্ন এলাকায় বিপরীত থেকে আসা একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটি সরাসরি বাসের সামনে পড়ে। এ সময় বাসের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খেয়ে অটোরিকশার ওপর গিয়ে পড়লে ঘটনাস্থলেই তিনজন মারা যান। বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গেলে বাসের কয়েকজন যাত্রী আহত হন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এক শিশুসহ দুই পুরুষ মারা গেছেন।