ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বায়তুল মোকাররমে অপরিস্কার-অব‌্যবস্থাপনায় মুসুল্লিদের ভোগা‌ন্তি

রাজধানীর বায়তুল মোকারর‌ম জাতীয় মস‌জি‌দে প‌বিত্র রমজা‌নের দ্বিতীয় জুমার নামা‌জে ধর্মপ্রাণ মুস‌ল্লির ঢল নে‌মে‌ছে। বেলা সা‌ড়ে ১২টার ম‌ধ্যেই মস‌জি‌দের ওপ‌রে-নি‌চে মুস‌ল্লি‌তে কানায় কানায় পূর্ণ হ‌য়ে যায়।

তবে নামা‌জের আ‌গ মুহূ‌র্তে মস‌জি‌দে ভেত‌রে-বাই‌রে বিশাল চত্ব‌রে জায়গা না পে‌য়ে মুস‌ল্লিরা ভোগা‌ন্তি‌তে প‌ড়েছেন। প‌রে কেউ কেউ মস‌জি‌দের বাইরে প্রচণ্ড রো‌দে ময়লা আবর্জনায় নামাজ আদায় ক‌রে‌ছেন। তাছাড়া জাতীয় মস‌জি‌দের ম‌তো গুরুত্বপূর্ণ এক‌টি রাষ্ট্রীয় মস‌জি‌দের ভেত‌রে, উপ‌রে, বাই‌রে অপ‌রিস্কার অপ‌রিছন্নতা। সুন্দর ও শান্ত প‌রি‌বে‌শে মুস‌ল্লি‌দের নামাজের জায়গা ক‌রে দি‌তে ইসলা‌মিক ফাউ‌ন্ডেশ‌নের কো‌নো ধর‌নের তদার‌কি দেখা যায়‌নি।

এ বিষ‌য়ে কথ‌া বল‌তে ইসলা‌মিক ফাউ‌ন্ডেশ‌নের বায়তুল মোকাররমের মার্কেট বিভাগ পরিচালক ও ফাউণ্ডেশন-এর সচিব মোহাম্মদ আবদুল কাদের শেখকে ফোন ক‌রে পাওয়‌া যায়নি।

প‌বিত্র রমজান মা‌সে জুমার নামা‌জে এমন অপ‌রিস্কার ও অব‌্যবস্থাপনায় ক্ষোভ জা‌নি‌য়ে‌ছেন ভোগা‌ন্তির শিকার সাধারণ মুস‌ল্লিরা।

নাম প্রকা‌শে অনিচ্ছুক এক মুস‌ল্লি ক্ষোভ প্রকাশ ক‌রে ব‌লেন, ‘জাতীয় মস‌জি‌দ হি‌সে‌বে বায়তুল মোকারর‌ম আমা‌দের মুস‌ল্লি‌দের আবেগের স্থান। দে‌শের বড় জামাত হয় ব‌লে বে‌শি সাওয়া‌বের আশায় দূর দূরান্ত থে‌কে আমরা নামাজ পড়‌তে আসি। কিন্তু শা‌ন্তি‌তে নামাজ পড়‌তে পা‌রি না। মস‌জি‌দের ভেত‌রে অপ‌রিস্কার, ময়লা।’

তি‌নি ব‌লেন, ‘রমজা‌ন মা‌সে জুমায় তো মুস‌ল্লি বাড়‌বে। তাছাড়া এম‌নি‌তে প্রচণ্ড গরম, রোদ। সাম‌নে বৃ‌ষ্টির দিন আস‌ছে। সব‌কিছু মাথায় রে‌খে মসজি‌দের বাইরে খোলা জায়গায় অন্তত রমজা‌ন মা‌সের জন‌্য হ‌লেও শা‌মিয়ানা টা‌নি‌য়ে নাম‌া‌জের ব‌্যবস্থা করা উচিত ছিল।’

জুমার নামা‌জে মস‌জি‌দে জায়গা না পে‌য়ে বাইরে ময়লা আবর্জনায় নামাজ আদায়কা‌রী ভোগা‌ন্তির শিকার এক মুস‌ল্লি ব‌লেন, ‘সরকার মস‌জি‌দের উন্নয়‌নের জন‌্য প্রতিবছর এত টাকা দেয়, সেগু‌লো যায় কোথায়? রমজা‌ন মা‌সে মস‌জি‌দের জন‌্য আলাদা বরাদ্দ থা‌কে। তারপরও মসজি‌দের ভেত‌রে দীর্ঘদিন ধরে অনেকগুলো ফ‌্যান নষ্ট হয়ে আছে। বায়তুল মোকাররম মস‌জিদে বি‌শেষ ক‌রে জুম‌ার নামাজ ব‌্যবস্থাপনায় ফাউ‌ন্ডেশ‌নের কর্মচারীদের দেখা যায় না। কর্তৃপ‌ক্ষেরও কো‌নো তদার‌কি নেই বল‌লেই চ‌লে। এভা‌বে আল্লাহর ওয়া‌স্তে চল‌ছে জাতীয় মস‌জিদ বায়তুল মোকাররম।’