ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লালবাগে প্লাস্টিক কারখানার ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরান ঢাকার লালবাগে প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনার আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লালবাগ শহীদ নগর বউ বাজার এলাকায় দুপর ১২টা ৬ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।

টিনশেডের কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট দুপুর সোয়া ১২টায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।