ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মনিরামপুরে নৌকার বিরুদ্ধে একাধিক স্বতন্ত্র প্রাথী

সুমন চক্রবর্তী,যশোর : যশোরের মনিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে একাধিক ভাইটাল প্রার্থীকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে আ.লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতিক ছিনিয়ে আনলেন বর্তমান ভাইস চেয়ারম্যান নাজমা খানম।

এই মনোনয়নকে কেন্দ্র করে আ.লীগের একাধিক প্রার্থীর স্বতন্ত্র নির্বাচনের কথা শোনা যাচ্ছে। তারা নিজ নিজ অবস্থান থেকে দলীয় প্রার্থী নাজমা খানমকে চ্যালেঞ্জ করে স্বতন্ত্র প্রার্থী ঘোষণা করেছেন। ইতোমধ্যে মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন অনেকেই। তবে ভোটের মাঠে এই বিদ্রোহীদের ভোট যুদ্ধে বড় চ্যালেঞ্জে মোকাবেলায় নাভিশ্বাস বয়ে যাবে নাজমা খানমের। শেষ পর্যন্ত নৌকা বিজয়ী করা বেশ চ্যালেঞ্জ হয়ে যাবে বলে ধারণা করছেন কর্মী ও সাধারণ ভোটাররা।

ইতিমধ্যে উপজেলার চায়ের দোকান গুলোতে বইছে আলোচনার সমালোচনার দমকা হাওয়া। কেননা এবার উপজেলা নির্বাচনে দলীয় নির্বাচনী পরিচালনা কমিটির ভাইটাল সবাই প্রার্থী। তাই নৌকার নির্বাচনী পরিচালনা কমিটি তৈরী করতে কর্মীর সংকটও দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে ।

এবার ৫ম বারের মত উপজেলা নির্বাচনে ৪র্থ ধাপে আগামি ৩১ মার্চ যশোরের ৮ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে আ.লীগ ছাড়া নির্বাচনী মাঠে অন্য কোন দল না থাকায় এবং বিদ্রোহী প্রার্থীর ব্যাপারে কেন্দ্র থেকে কোন প্রকার বাধ্যবাধকতার সিন্ধান্ত না দেওয়ায় দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচন করছেন একাধিক বিদ্রোহী প্রার্থী।

মনিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে আ.লীগের দলীয় প্রার্থী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খানমকে ছাড় দিতে নারাজ আ.লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন লাভলু, বর্তমান উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, আ.লীগ নেতা ও একাদশ সংসদ নির্বাচনের বিদ্রোহী প্রার্থী কামরুল হাসান বারী, হাবিবুর রহমান খান প্রমুখ।

বহুল জনপ্রিয় বর্তমান উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু তার ব্যাক্তি ইমেজকে কাজে লাগিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিন্ধান্ত নিয়েছেন বলে জানান।এদিকে দলের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের একাধিক জনপ্রিয়তা থাকার কারণে সাধারণত ভোটারদের চাওয়া পাওয়া মেটাতে স্বতন্ত্র নির্বাচন করছেন এমনটাই জানালেন। এখন প্রশ্ন শেষ পর্যন্ত ভোটের মাঠে কে কে থাকছেন। তবে কেন্দ্র থেকে দলের হাইকমান্ড স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোন নিষেধ করেনি।

এ প্রসঙ্গে মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান বলেন বলছেন, যেহেতু বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে কেন্দ্রের কোন নির্দেশনা এখনও আসেনি। তবে যদি কোন নিদের্শনা আসে তখন সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।