ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএমএসএফ ঢাকা জেলার আইন সম্পাদক হলেন সোহাকুল ইসলাম রনি

নিজস্ব প্রতিবেদক : সোহাকুল ইসলাম রনিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঢাকা জেলা কমিটির আইন সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর তাকে এই পদে যুক্ত করেন। তিনি অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি থেকে ২০১৪ সালে এলএলবি ও একই ইউনিভার্সিটি থেকে ২০১৮ সালে এলএলএম-এ পাস করেন। রনি সিএনএন বাংলা টিভির আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও আইনজীবি পর্বটি সঞ্চালনা করছেন। গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার নারায়নপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান তিনি । এছাড়া তিনি বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের (সাবেক) কেন্দ্রীয় কমিটির সদস্য।