ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে ৪৯টি বন্যা আশ্রয়কেন্দ্র প্রস্তুত

হবিগঞ্জ জেলার তিনটি উপজেলায় ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানকে বন্যা আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন। অনুরোধ জানানো হয়েছে এসব কেন্দ্রের অবস্থান এবং দায়িত্বরতদের মোবাইল নম্বর দ্রুত বন্যা কবলিতদের কাছে পৌঁছে দেওয়ার।

শনিবার (১৮ জুন) জেলার আজমিরীগঞ্জ উপজেলায় ২১টি, লাখাইয়ে ১৫টি ও নবীগঞ্জ উপজেলায় ১৩টি বিদ্যালয়কে বন্যা আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করে জেলা প্রশাসন। বিদ্যালয়গুলো তুলনামূলক উঁচু স্থানে অবস্থিত হওয়ায় এগুলোকে আশ্রয়ের জন্য বেছে নেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আশ্রয়কেন্দ্রগুলোতে ৬ হাজারের বেশি মানুষ রাখা সম্ভব। প্রতিটি কেন্দ্রেই বিদ্যালয়ের শিক্ষকসহ সংশ্লিষ্টরা দায়িত্ব পালন করবেন।