প্রভাবশালীদের বিরুদ্ধে মামলা করে শরীয়তপুর পৌরসভার পালং গ্রামের একটি পরিবার বিপাকে পরে। এই নিয়ে স্থানীয় পত্রিকায় গত ১৭ মার্চ “শরীয়তপুরে মামলা করে বিবাদীদের হুমকির মুখে অসহায় পরিবার” শিরোনামে একটি সংবাদ প্রকাশ পায়। তার পর থেকে বিবাদীরা আরো ক্ষিপ্ত হয়ে বাদী পক্ষের উপর ভয়ভীতি ও অবৈধ ক্ষমতা প্রয়োগের মাত্রা বাড়িয়ে দেয়। বর্তমানে বাদী পক্ষের চিকন্দী আদালতে দায়েরকৃত দেওয়ানী আপীল ১৮১/২০২২ নং মোকদ্দমার তফছিল বর্নিত জমিতে বিবাদীপক্ষ পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করে। গত ৬ জুন আদালত বাদীর আবেদনের ভিত্তিতে বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করে। বিবাদীগণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুনঃরায় সেখানে পাকা স্থাপনা নির্মাণ করতে গেলে বাদী পক্ষ বাঁধা প্রদান করে। এখন প্রভাবশালী বিবাদীপক্ষের ভয়ে বাদীপক্ষ এলাকায় নির্বিগ্নে চলাফেরা করতে সাহস পায় না। বিবাদী পক্ষের দ্বারা যে কোন সময় বাদী পক্ষের সম্মানহানীসহ জীবননাশের আশঙ্কা রয়েছে। এই আশঙ্কায় বাদী পক্ষ গত ১৩ জুন পালং মডেল থানা অফিসার ইনচার্জ বারাবর আইনী সহযোগিতা ও জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করেছে।
উল্লেখ্য, শরীয়তপুর পৌরসভার ৬০ নং পালং মৌজার ৫ একর ১ শতাংশ জমির আরএস রেকর্ডীয় মালিক ছিলেন মরহুম নাজিম উদ্দিন তালুকদারের স্ত্রী জয়নব বিবি। জয়নব বিবির মৃত্যুর পরে তার সম্পত্তির ওয়ারিশ হয় ছেলে হোসেন শরীফ তালুকদার, জয়নাল আবেদীন তালুকদার ও হাচেন শরীফ তালুকদার এবং কন্যা রহিমা বেগম, আছিয়া বেগম, নুরজাহান বেগম ও আনোয়ারা বেগম। মৃত্যু জয়নব বিবির রেখে যাওয়া ওয়ারিশগণ সম্পত্তি সুষ্ঠু বন্টনের জন্য শরীয়তপুর সদর সহকারী জজ আদালতে নুর ইসলাম তালুকদার গং বাদী হয়ে বিবাদী ফারুক আহমেদ তালুকদার গংদের বিরুদ্ধে দেওয়ানী ৬৯/২০২২ নং বন্টন মামলা দায়ের করে।