ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মাসেতুতে নাশকতার চেষ্টা, আটক এক

পদ্মাসেতুতে নাশকতার চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
বৃহস্পতিবার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে আটক ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

আসাদুজ্জামান জানান, পদ্মাসেতুতে নাশকতার চেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।