ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের খুঁজতে ডিসেম্বরেই কমিশন গঠন

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ১৬-৩১ ডিসেম্বরের মধ্যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িতদের খুঁজে বের করতে কমিশন গঠন করা হবে।
বুধবার জাতীয় সংসদে ১৪৭ বিধির ওপর আনীত সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অধিবেশনে সভাপতিত্বে করেন।

তিনি বলেন, এই কমিশন হবে কোনো প্রতিহিংসার প্রতিফলন নয়। এই কমিশন হবে দেশকে নতুন প্রজন্মের কাছে ইতিহাস জানানোর একটি কমিশন।