ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে শপিংমলে আগুন, ১১২২ জনকে উদ্ধার

পাকিস্তানের ইসলামাবাদে একটি বহুতল শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশের দাবি, সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জানায়, ঐ বিপণী বিতানের আগুন এখন নিয়ন্ত্রণে।

সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ ওসমানি ইউনিস জানান, দমকল বাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সহায়তায় ঐ ভবন থেকে ১ হাজার ১২২ জনকে উদ্ধার করা হয়েছে।

ইসলামাবাদ পুলিশ জানায়, ঐ ভবনটি সিলগালা করা হবে। এছাড়া উদ্ধার অভিযান শেষ হয়েছে। আর আগুন লাগার কারণ উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে।