ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণের শিকার হলে নারীর মর্যাদা কমে না: শিক্ষামন্ত্রী

ধর্ষণের সঙ্গে নারীর মর্যাদার কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, যতক্ষণ সমাজ মনে করবে যে ধর্ষণ ভুক্তভোগীর মর্যাদা হানি করে, ততক্ষণ মানসিকতার পরিবর্তন হবে না।
কন্যাশিশু দিবস উপলক্ষে সোমবার ব্র্যাক আয়োজিত ‘এক্সপ্লোরিং অ্যাটিটিউড টুয়ার্ডস জেন্ডার নর্মস আমোং দ্য ইউথ পপুলেশন ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন,আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সময় ধর্ষণের শিকার নারীদের পুনর্বাসনের জন্য কাজ করেছেন।

দীপু মনি নারীর মর্যাদা, তাদের অবস্থান, শিক্ষা, অধিকার, পোশাকের স্বাধীনতা, সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা এবং সম্পত্তির অধিকার নিয়েও কথা বলেন।

এ সময় তিনি নারী ও মানবাধিকার প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।