ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সভাপতি বি.এম হেমায়েত সম্পাদক ফজলুর রহমান

কালকিনি উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন

বাংলাদেশ শিক্ষক সমিতি মাদারীপুরের কালকিনি উপজেলা শাখার (ফেডারেশন গ্রুপের) ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি সৈয়দ আবুল হোসেন একাডেমীর প্রধান শিক্ষক বি.এম হেমায়েত হোসেন ও মোল্লারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমানকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।

রোববার ১৬ অক্টোবর দুপুরে সৈয়দ আবুল হোসেন একাডেমীর হলরুমে এ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষনা করা হয়েছে। এ ছাড়া সহ-সভাপতি শিক্ষক মোঃ সালাউদ্দিন, যুগ্ন সম্পাদক মোঃ লুৎফর রহমান মিল্টন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান, কোষাধ্যক্ষ সেলিম মিয়া এবং মোঃ আনোয়ার হোসেনকে ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ নওয়াবজান, সদ্য বিদায়ী সভাপতি মোঃ ফজলুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ।

এদিকে অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫জন অবসর প্রাপ্ত শিক্ষক ও কর্মচারিদের মাঝে সমিতির পক্ষ্য থেকে ভাতা প্রদান করা হয়।