ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে জাপান

ক্ষেপণাস্ত্র উন্নয়নে সম্পদ পুঞ্জিভূত করার কারণে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে জাপান।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দেশটির মন্ত্রিসভার মূখ্য সচিব হিরোকাজো মাতোসুনো এ তথ্য জানান।

মতোসুনো বলেন, উত্তর কোরিয়ার ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা আমরা সহ্য করতে পারি না। কারণ এটি জাপানের নিরাপত্তা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।

উল্লেখ্য, কয়েক দিন আগে পরমাণু ক্ষেপণাস্ত্র অস্ত্রে নিজেদের স্বয়ংসম্পূর্ণ ঘোষণা করে উত্তর কোরিয়া। এরপর মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দক্ষিণ কোরিয়ায় সফর করলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় কিমের দেশ। এছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়ার জবাবে টোকিওয়ের ওপর দিয়ে সাড়ে চার হাজার দূরত্বের ক্ষেপণাস্ত্র চালায় উত্তর কোরিয়া।