ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় বাসের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় জয়নাল আবেদীন (৩৪) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার উপজেলার মুলাডুলি হাইওয়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাকশী হাইওয়ে থানার ওসি আশিষ কুমার সান্যাল।

নিহত জয়নাল নাটোরের গুরুদাসপুরের চাপিলা ইউপির নওপাড়ার ময়েজ উদ্দিনের ছেলে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সহকারী উপ-পরিদর্শক (এএএসআই) পদে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেলযোগে মুলাডুলি হয়ে ঈশ্বরদী যাচ্ছিলেন জয়নাল। তার মোটরসাইকেলটি মুলাডুলি শেখপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক আসা একটি বাসের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান জয়নাল। এ সময় পাকশী হাইওয়ে থানার পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি আশিষ কুমার সান্যাল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। রাস্তায় পড়ে থাকা মরদেহটি উদ্ধারের সময় পরিচয়পত্র দেখে তিনি পুলিশে কর্মরত বলে নিশ্চিত হই। ঠিকানা পেয়ে তার পরিবারকে খবর দেওয়া হয়। সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ সন্ধ্যার দিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।