ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোজেশ্বর ফাউন্ডেশনের প্রথম কাউন্সিল সম্পন্ন

ভোজেশ্বর ফাউন্ডেশনের প্রথম কাউন্সিল সম্পন্ন হয়েছে। শনিবার ২৯শে আক্টবর ২০২২ইং তারিখে ভোজেশ্বর ইউনিয়নের অডিটরিয়ামে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ভোজেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান ও ভোজেশ্বর ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব শহিদুল ইসলাম শিকদার ,ভোজেশ্বর ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা বৃন্দ ও সদস্য বৃন্দ। কাউন্সিলে আগামী এক বছরের জন্য ভোজেশ্বর ফাউন্ডেশন এর কমিটি অনুমোদন দেয়া হয়।

লক্ষ্য ও উদ্দেশ্যঃ
ভোজেশর ফাউন্ডেশন একটি সর্ম্পূন অরাজনৈতিক, সেচ্ছাসেবী, সামাজিক এবং জনকল্যানমুখী সংগঠন।
যার মূলমন্ত্রে রয়েছে জনসেবা। ভোজেশরের মাটি ও মানুষের, বিশেষ করে যুব সমাজের আত্ব-সামাজিক,
সাংস্কৃতিক ও নৈতিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন র্কমসূচি বাস্তবায়ন করবে ভোজেশর ফাউন্ডেশন। ইনশাআল্লাহ্

কর্মসূচিঃ
• বিভিন্ন সমাজসেবামূলক র্কমকান্ডে অংশগ্রহন করা এবং যুবকদের উৎসাহিত করা।
• মুমূর্ষ ব্যাক্তির জন্য রক্তের ব্যাবস্থা করে দেয়া।
• সামাজিক বিপন্ন লোকদের কল্যান সাধন করা।
• প্রাকৃতিক দুর্যোগের সময় দূর্গতদের সহযোগীতা করা।
• বিভিন্ন জায়গায় বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করা।
• বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন করা।
• শিক্ষামূলক কর্মসুচি গ্রহন করা।
• বিনোদনমূলক কর্মমূচি গ্রহন করা।
• যুবকদের নৈতিক অবক্ষয় রোধে বিভিন্ন ক্যাম্পেইন করা।
• যুবকদের খেলাধুলায় উৎসাহিত করার জন্য টূর্ণামেন্ট সহ বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া।
• সব ধরনের সামাজিক অনুষ্ঠান, জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন করা।
• অন্যান্য সামাজিক সংগঠনের সাথে সু-সম্পর্ক বজায় রাখা।
• আমাদের সদস্যদের মধ্যে সমবায়মূলক র্কমকান্ড গড়ে তোলা।

নীতিমালা
• যারা ভোজেশর অঞ্চল এর মাটি, মানুষ ও মানবতার জন্য কাজ করতে প্রস্তুত তারা জাতী, ধর্ম বর্ণ, উঁচু-নিঁচু নির্বিশেষে ‘ভোজেশর ফাউন্ডেশন’ এর সদস্য হতে পারবেন।
• কোন সামাজিক অপকর্মে লিপ্ত ব্যাক্তি ‘ভোজেশর ফাউন্ডেশন’ এর সদস্য হতে পারবেন না। যেমনঃ মাদক সেবনকারী, কিশোর গ্যাং এ জড়িত, ইভটিজার ইত্যাদি। তবে সংশোধনের লক্ষ্যে তাদের মনিটরিং লিষ্টে সদস্য হিসেবে রাখা যেতে পারে। কার্যনির্বাহী লিষ্টে নয়।
• সদস্য হিসেবে ৩ টি জিনিস অত্র সংগঠনে দেয়া বাধ্যতামূলক। যথাঃ সময়, শ্রম এবং মূলধন।
• সংগঠনের প্রত্যেক সদস্যদের গুরুত্বপূর্ণ প্রগ্রামগুলোতে এবং মাসিক মিটিং এ অবশ্যয়ই উপস্থিত থাকতে হবে। একাধারে তিন মাস অনুপস্থিত থাকলে তার সদস্যপদ বাতিল বলে গন্য হবে।
• নিয়মিত মাসিক চাঁদা (কমপক্ষে ৩০ টাকা) দেয়া বাধ্যতামূলক। একাধারে ৩ মাস চাঁদা না দিলে তার সদস্যপদ বাতিল বলে গন্য হবে। এ ক্ষেত্রে অর্থ সম্পাদকের মন্তব্য যথাযথ মূল্যায়িত হবে।
• সদস্য হওয়া মাত্রই কাউকে দায়িত্ব অর্পন করা হবে না। যোগ্যতা এবং তিনটি ইভেন্টের কার্যক্রম দেখে দায়িত্ব অর্পন করা হবে।
• রাজনৈতিক দর্শন যার যার ব্যাক্তিগত। এর সাথে সংগঠনের কোন প্রকার প্রভাব বা সম্পৃক্ততা থাকবে না।
• মুর্মূষ ব্যাক্তিকে রক্ত দান করার জন্য ‘ভোজেশর ফাউন্ডেশন’ এর একটি সহযোগী সংগঠন হিসেবে থাকবে ‘কীর্তিনাশা ব্লাড ব্যাংক’।
• ‘বইপোকা’ নামে ভোজেশর ফাউন্ডেশন এর একটি উন্মুক্ত গ্রন্থাগার থাকবে। এই পাঠাগারই হবে ‘ভোজেশর ফাউন্ডেশন’ এর প্রধান কার্যালয়।
• ভোজেশর ইউনিয়নের চেয়ারম্যান সবসময় ‘ভোজেশর ফাউন্ডেশন’ এর প্রধান উপদেষ্টা থাকবেন।
• শুধুমাত্র ছাত্ররাই ভোজেশর ফাউন্ডেশন এর কার্যনির্বাহী কমিটিতে থাকবেন। এর উপরে বাকি সবাই ফাউন্ডেশনের শুভাকাঙ্খী এবং উপদেষ্টা হিসেবে থাকবেন।
• মেয়েরাও শালীনতা বজায় রেখে ‘ভোজেশর ফাউন্ডেশন’ এর সদস্য হতে পারবেন। সেই ক্ষেত্রে তাদের যথাযথ নিরাপত্তার ব্যাবস্থা করা হবে।
• ‘একতা’ – ‘মানবতা’ – ‘নৈতিকতা’ – ‘দেশপ্রেম’ এই চারটি মূলনীতির উপর ভিত্তি করেই ভোজেশর ফাউন্ডেশন পরিচালিত হবে। ইনশাআল্লাহ্ ॥