ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বার্লিন থেকে লন্ডনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জার্মানির বার্লিন থেকে লন্ডনে পৌঁছেছেন। ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে স্থানীয় সময় শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টায় তিনি লন্ডনে পৌঁছান। খবর বাসস।

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরী জানান নিশ্চিত করেছেন।

দেশটিতে নিযুক্ত হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও এ সময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন।

এর আগে, গত ২৯ অক্টোবর ভোররাতে রাষ্ট্রপতি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য জার্মানি ও যুক্তরাজ্যের উদ্দেশে ১৬ দিনের সফরে ঢাকা ত্যাগ করেন।

৭৮ বছর বয়সী রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন লন্ডন ও জার্মানিতে স্বাস্থ্য পরীক্ষা করাতেন।

আগামী ১৩ নভেম্বর লন্ডন থেকে দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।