স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে লালমনিরহাটের হাতীবান্ধায় আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকালের এ ঘটনায় উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ছবি তুলতে গেলে মানবকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সাজু, স্থানীয় সাংবাদিক নুরন্নবীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, হাতীবান্ধায় উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী জয়ী এবং দল থেকে মনোনয়ন পাওয়া প্রার্থী পরাজিত হয়। তাদের মধ্যে পূর্ববিরোধের জের ধরে আজ এ সংঘর্ষ হয়।
হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।