ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের সম্মেলনে নির্বাচনী ইশতেহার তুলে ধরা হবে: কৃষিমন্ত্রী

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ইশতেহার তুলে ধরা হবে।
শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত গঠনতন্ত্র উপ-কমিটির এক সভায় তিনি এ কথা বলেন।

ড. আব্দুর রাজ্জাক বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে আওয়ামী লীগ কী ভূমিকা রাখবে তা সম্মেলনে জাতির সামনে তুলে ধরা হবে। জেলা পর্যায়ের নেতাকর্মীদের গঠনতন্ত্রও ঘোষণা করা হবে।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন হবে আগামী ২৪ ডিসেম্বর। ঐদিন সকালে সম্মেলন উদ্বোধন ও কাউন্সিল অধিবেশন হবে।