ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ৮১ ইউপি-৫ পৌরসভায় ভোট গ্রহণ শুরু

দেশের ৮১টি ইউপি ও পাঁচটি পৌরসভায় বৃহস্পতিবার ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।
নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার সহকারী সচিব আশফাকুর রহমান জানিয়েছেন, ৮১টি ইউপির মধ্যে ৪৭টিতে সাধারণ নির্বাচন এবং ৩৪টিতে বিভিন্ন পদে উপ-নির্বাচন হচ্ছে।

পাঁচটি পৌরসভা হলো- রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা ও নাটোরের বনপাড়া।