বাংলাদেশ সোসাইটি ফর সেইফ ফুডের উদ্যোগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের এএসভিএম সেমিনার গ্যালারিতে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেইফ ফুড নিয়ে কি-নোট পেপার উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল রউফ মামুন।
বাংলাদেশ সোসাইটি ফর সেইফ ফুডের সভাপতি ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য সচিব জনাব শাহাবুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সভাপতি জনাব মোহাম্মদ মাহফুজুল হক। সম্মেলনে সেইফ ফুড বিষয়ক ১২টি ওরাল প্রেজেন্টেশন এবং ২৫টি পোস্টার প্রেজেন্টেশন উপস্থাপিত হয়। বেস্ট ওরাল এবং পোস্টার প্রেজেন্টারকে পুরস্কৃত করা হয়।
সমাপনী এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিএসএসএফ এর সভাপতি ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবির এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।