ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে আশার প্রদীপ নিভে যায়নি’

বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে আশার প্রদীপ এখনও নিভে যায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (৯ জুন) রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, সংলাপ হবে কিনা তা ভবিষ্যতই বলে দেবে। তবে এখনই সংলাপ নিয়ে ভাবা হচ্ছে না।

তিনি বলেন, ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ আলী আরাফাত।