ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ৬ মাসে ৩৪০ বন্দুক হামলা

যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা বেড়েছে। দেশটিতে এ বছরে (২০২৩) এ পর্যন্ত কমপক্ষে ৩৪০টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। গান ভায়োলেন্স আর্কাইভের বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৪

মঙ্গলবার (৪ জুলাই) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকবাজির এসব ঘটনা দেশটির জননিরাপত্তা ও অস্ত্র আইনকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।

গান ভায়োলেন্স আর্কাইভের পরিসংখ্যান বলছে, গত ৪ দিনে দেশটিতে বন্দুক হামলা হয়েছে ৬টি। এসব হামলায় প্রাণ হারিয়েছেন ৬ জন। জুন মাসে হয়েছে ৬৩টি হামলা। এ হিসাবে এ বছরের এখন পর্যন্ত দিনে গড়ে প্রায় ২টি করে বন্দুক হামলা হয়েছে যুক্তরাষ্ট্রে।