ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে রমাকান্ত রায় (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার নলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Google news
রমাকান্ত রায় গোপালগঞ্জ সদর উপজেলার নলডাঙ্গা গ্রামের মৃত কার্তিক রায়ের ছেলে। গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী গোলাবাড়ীয়া গ্রামে ধর্মীয় সভায় যান রমাকান্ত রায়। সেখান থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি। এ ঘটনায় রাজবাড়ী রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।