ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসির ৫ দিনের পরীক্ষার সূচি পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার পাঁচ দিনের সূচি পরিবর্তন করা হয়েছে।

১৭ এপ্রিলের পরীক্ষা ৯ মে বিকেলে, ১৮ এপ্রিলের পরীক্ষা ১১ মে বিকেলে এবং ২২ এপ্রিলের পরীক্ষা ১২ মে বিকেলে অনুষ্ঠিত হবে।

এছাড়া ৪ এবং ৬ মের পরীক্ষা একই দিন সকালের পরিবর্তে বিকেলে অনুষ্ঠিত হবে।

সোমবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শবে বরাতের কারণে একদিনের এবং অন্য পরীক্ষাগুলো পাশাপাশি পড়ে যাওয়ায় শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে পরিবর্তন করা হয়েছে।